বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে রোজ হেভেন কিন্ডারগার্টেনের ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৮:৫৪ পিএম
ফরিদগঞ্জে রোজ হেভেন কিন্ডারগার্টেনের ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রোজ হেভেন কিন্ডারগার্টেনের ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্ধীদের ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নয়াহাট পশ্চিম বাজারে কিন্ডার গার্টেন প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন।
এসময় তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। গত ১৬ বছর এই শিক্ষা খাতকে ধ্বংস করে দিয়েছি বিগত সরকার। আমরা জাতি হিসেবে কত দূর্ভাগা তা ১৬ বছর প্রমান করে দিয়েছে। এদেশে গত ১৬ বছর হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। তা হয়তো পূরন করা যাবে কিন্তু শিক্ষায় যে ঘাটতি হয়েছে তা পূরন করা সম্ভব না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন কবির, সাবেক চেয়ারম্যান মফিফুজ ইসলাম চৌধুরী, চির্কা চাঁদপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন, পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কর্মকার, সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম পাটওয়ারী প্রমুখ।
রোজ হেভেন কিন্ডার গার্টেনের পরিচালক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে ও পরিচালক সাইফুল ইসলাম কালামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, রোজ হেভেন কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মো: মফিজুর রহমান, সহকারী শিক্ষক সোহাগ মিজি, রাবেয়া আক্তার, মাহমুদা আক্তার, রেহানা আক্তার, সুমাইয়া আক্তার, নুহা আক্তার, মারিয়া আক্তার এবং ইসমাইল হোসেন সহ সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital