শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদের আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৬:৫১ পিএম
শাহরাস্তিতে জাতীয় ওলামা মাশাইখ আইম্মা পরিষদের আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন
জাতীয় ওলামা মাশাইখ আইন্মা পরিষদ উপজেলা শাখার আন্তর্জাতিক ক্বেরাত সন্মেলন সম্পন্ন হয়েছে।
উপজেলার ঐতিহ্যবাহী মেহার কালিবাড়ি মাঠ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেসার্স সুন্দরবন স্টীল কর্পোরেশন এর স্বত্বাধিকারী মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা বেলায়েত উদ্দিন নানুপুরী ফটিকছড়ি চট্টগ্রাম।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শাহরাস্তি উপজেলা আহবায়ক মো: আলী আজগর মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী ও ফয়সাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মহিন উদ্দিন। এতে ক্বেরাত তেলাওয়াত করেন, বিশ্ব বিখ্যাত কারী আব্দুল বাসেত ‌(রহ) এর সু-যোগ্য সাহেবজাদা শায়খ ক্বারী মোহাম্মদ আহামদ আব্দুল হানিজ আদ্দুরুনকিয, মিশর শায়খ ক্বারী রেজাঈ আইয়ুব, তানজানিয়া শায়খ ক্বারী ফরদান আদম আফ্রিকা শায়খ ক্বারী সালমান সালমান হাবিব পাকিস্তান, শায়খ ক্বারী জিসান হানিফ পাকিস্তান হাফেজ মাওলানা ক্বারী এমদাদুল্লাহ বাংলাদেশ উচ্চতর তাজবীদ ও ক্কেরাত বিভাগীয় প্রধান নান্নুপুর ওবায়দিয়া মাদ্রাসা চট্টগ্রাম বিশেষ মেহমান হযরত মাওলানা নাজির আহমদ শিমলি হযরত মাওলানা হাফেজ নাসিরউদ্দিন হযরত মাওলানা সোলায়মান আহমদ সাহেব হযরত মাওলানা মাহমুদুল্লাহ, হযরত মাওলানা আনসার আহমদ সাহেব।
এছাড়া আরো তেলাওয়াত করেন আন্তর্জাতিক মানের বিদেশী ক্কারীগণ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইন্মা পরিষদ শাহরাস্তি উপজেলা  শাখার সভাপতি হাফেজ মাওলানা মোয়াজ্জেম হোসেন সাধারণ সম্পাদক  হাফেজ মাওলানা ফারুক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: শরীফুল ইসলাম, ওলামা পরিষদ নেতা আব্দুস সালাম প্রমুখ।
ক্বেরাত সন্মেলন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে ক্কেরাত সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital