বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাজশাহীর নারী পুলিশ সুপার

হাজীগঞ্জের ফারজানা সামলাচ্ছেন রাজশাহীর আইনশৃঙ্খলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৩ এম
হাজীগঞ্জের ফারজানা সামলাচ্ছেন রাজশাহীর আইনশৃঙ্খলা

প্রথমবারের মতো রাজশাহী জেলায় নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন ফারজানা ইসলাম।

তিনি হাজীগঞ্জ উপজেলা টঙ্গীর পাড়া গ্রামের কৃতি সন্তান!

গত (২১ ডিসেম্বর) রাজশাহীর বিদায়ী এসপি মো. আনিসুজ্জামানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।

তিনি দীর্ঘদিন পুলিশের গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন পুলিশে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করেছেন। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে তিনি উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন।

Model Hospital

রাজশাহী জেলা পুলিশে এসপি হিসেবে কাজে যোগদানের পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি জানান, সাধারণ জনগণের সেবা নিশ্চিতের লক্ষ্যে ও পুলিশের মনোবল ফিরিয়ে আনতে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। যার সুফল এরইমধ্যে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যরা পেতে শুরু করেছেন।

গত ৫ আগস্ট ঘিরে দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করেছিল এমন ৩৫টি মামলায় ৬১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গত ৫ মাসে ৭ কেজি হেরোইনসহ নানা ধরনের মাদকদ্রব্য উদ্ধার করেছে জেলা পুলিশ।

ফারজানা ইসলামের দায়িত্ব গ্রহণকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল আলম, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফারজানা ইসলাম এর আগে ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) ছিলেন। তিনি ২৫ তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০০৬ সালে পুলিশে যোগ দেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital