বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান

জামায়াত নিষিদ্ধের ঘোষনা দিয়ে তারা বাকশাল কায়েমের পথ ধরেছে

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৮:৩১ পিএম
জামায়াত নিষিদ্ধের ঘোষনা দিয়ে তারা বাকশাল কায়েমের পথ ধরেছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, “সরকারি অফিসারদের অধিকাংশই পতিত সরকারের দোসর। এদের হাতে নির্বাচন ছেড়ে দিলে সঠিকভাবে নির্বাচন সম্পন্ন করা যাবে না। তাই আগে সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। তবে সংস্কারের নামে সময় ক্ষেপন চলবে না। নূন্যতম সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষনা করা উচিৎ।”
শনিবার (২৮ ডিসেম্বর) শনিবার ফরিদগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, “কোরআনের আইন বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে হবে। ঐক্যবদ্ধভাবে ন্যায়ের প্রতিষ্ঠা আর অন্যায়ের প্রতিরোধ করতে হবে। এমন একটি সরকার নির্বাচিত করতে হবে যারা সুদের পরিবর্তে যাকাত ভিত্তিক অর্থনীতি চালুর উদ্যোগ গ্রহণ করবে। জামায়াত ক্ষমতায় গেলে ইসলামী এবং আধুনিক শিক্ষার সমন্বিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।”
আওয়ামীলীগের সমালোচনা করে তিনি বলেন, “তারা ক্ষমতায় এসে মানুষের ভোটাধিকার হরণ করেছে। ২০১৪ সালে বিনা ভোটের সংসদ কায়েম করেছে। ২০১৮ সালে রাতের ভোট উপহার দিয়েছে। ২০২৪ সালের ডামি ভোটের সরকার গঠন করেছে। জামায়াত নিষিদ্ধের ঘোষনা দিয়ে তারা বাকশাল কায়েমের পথ ধরেছে। একটি দল যদি আরেকটি দলকে নিষিদ্ধ করে সেটা কি গণতন্ত্র নাকি স্বৈরতন্ত্র? আওয়ামীলীগ কখনোই একটি গণতান্ত্রিক দল নয়। আওয়ামীলীগ তাদের দলের নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছে। শিক্ষা ব্যবস্থা, সংবিধান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে মুসলিম এবং ইসলামী শব্দগুলো উঠিয়ে দিয়ে সারাজীবন তারা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে আসছে।”
ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন ও পৌরসভা সেক্রেটারি ইমরান হোসাইনের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের আমীর বিল্লাল হোসেন মিয়াজী, সাবেক আমীর আবুল হাসানাত আহমদ উল্যা মিয়া, জেলা সেক্রেটারী এ্যাডভোকেট শাহজাহান মিয়া, সহকারী জেলা সেক্রেটারী অধ্যাপক আবুল হোসাইন, জেলা কর্ম পরিষদ সদস্য আব্দুল মান্নান খান, ঢাকা মহানগর জামায়াতের সাবেক মজলিসে শূরা সদস্য মোস্তাফিজুর রহমান, চাঁদপুর জেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি শাহ্ আলম, ঢাকা কাফরুল থানা আমীর আনোয়ারুল করিম, চাঁদপুর শহর জামায়াতের আমীর এ্যাডভোকেট শাহজাহান খান, ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মিজানুর রহমান, ঢাকাস্থ ফরিদগঞ্জ ফোরামের সভাপতি আব্দুল কাদির, শিবিরের সাবেক কেন্দীয় ছাত্রকল্যাণ সম্পাদক জুবায়ের হোসেন রাজন, চাঁদপুর শহর শিবির সভাপতি ফারুক হোসাইন, চাঁদপুর শহর জামায়াতের সেক্রেটারি বেলায়েত হোসেন, শিবির জেলা সভাপতি মহররম আলী, হাইমচর উপজেলা জামায়াতের আমীর আবুল হোসাইন, উপজেলা জামায়াতের সাবেক আমীর হাবিবুর রহমান খান, আবু তাহের তালুকদার, উপজেলা নায়েবে আমীর মোঃ কফিলউদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম, গুপ্টি পশ্চিম ইউনিয়ন জামায়াতের সভাপতি সিদ্দিকুর রহমান প্রমুখ।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’