শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাইমচরে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ৭:১৮ পিএম
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাইমচরে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে হাইমচর উপজেলা ছাত্রদল।
 বুধবার সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদল নেতা কর্মীরা পেষ্টুন, ব্যানার ও বাদ্যযন্ত্র নিয়ে বেড়িবাঁধ মোড়ে অবস্থান নেয়।
পরে উপজেলা ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ আখন ও সাধারণ সম্পাদক মিলাদ হোসেন মাঝির নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিল নিয়ে উপজেলা সদর আলগীবাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিআরডিবি মাঠে মিলিত হয়।
পরে উপজেলা বিএনপি নতা কর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, সহ সভাপতি ইসহাক খোকন, মোঃ মিজানুর রহমান শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনর রশীদ, সরদার আবু তাহের,আব্দুল কুদ্দুস মেহনতি,আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোঃ বিল্লাল হোসেন আখন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, আজিজুল হক বাবুল, আলগী উত্তর  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজির আহাম্মেদ দেওয়ান, চরভৈরবী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ  সালাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মাহবুব আলম জিতু, নিলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সদস্য সচিব আব্দুল মান্নান আখন, উপজেলা সেচ্চাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ বোরহান উদ্দিন জুটন, উপজেলা সেচ্চাসেবক দলের (ভারপ্রাপ্ত) আহবায়ক মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইউসুফ আলী, মোঃ সোলাইমান মিয়া,আলগী উত্তর ইউনিয়ন যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ মহসিন মিয়া,উপজেলা ছাত্রদলের সহ  সভাপতি মোঃ সাইফুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সবুজ হোসাইন, কলেজ ছাত্র দলের সভাপতি মোঃ আহসান হাবিব, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ আহমেদসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital