বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশে নব্য ফ্যাসিবাদের জন্ম দেবে : মাওঃ মাকসুদুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ২:১২ এম
সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশে নব্য ফ্যাসিবাদের জন্ম দেবে : মাওঃ মাকসুদুর রহমান
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সিনিয়র সহসভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ জাতীয় নির্বাচন মেনে নেবে না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন সূর্যোদয় হয়েছে তা কোনো অবস্থাতেই ম্লান করা যাবে না। একটি দলের কাছে কোনো অবস্থাতেই নতিস্বীকার করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, একটি দল নির্বাচনের জন্য মরিয়া হয়ে ওঠেছে। বিগত ১৬ বছেরের ইতিহাস বেমালুম ভুলে তারা সেই ফাসিস্টগোষ্ঠীকে নির্বাচনে আনতে চায়। তাদের মতলব কি তারা কি চায় এটাও স্পষ্ট নয়।
আগে সংস্কার পরে নির্বাচন এর বাইরে জনগণ কিছু জানতে চায় না। আওয়ামী ফ্যাসিবাদের জন্য যাদের মায়া হয় তাদের উদ্দেশ্যে তিনি বলেন, চব্বিশের গণহত্যাসহ বিগত ১৬ বছরের সকল গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে তারাও ফ্যাসিস্টদের দোসর হিসেবে চিহ্নিত হবে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, জনগণের অভূতপূর্ব সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায়। জনগণের মেসেজ বুঝতে চেষ্টা করুন। জনগণ আর রক্ত দিতে চায় না। সংস্কারবিহীন নির্বাচন করে বাংলাদেশ নতুন কেনো ফ্যাসিবাদের জন্ম দেখতে চায় না।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের কথা বলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করতে চায়। গণমানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। সর্বোপরি আমরা ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাই। আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামের বিকল্প নেই উল্লেখ করে তিনি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশগঠনে ইসলামের সুশীতল ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আজ শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ তরপুরচন্ডী ইউনিয়ন ৭ ও ৮নং ওয়ার্ড কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল জাব্বার বেপারির সভাপতিত্বে ও মুহাম্মদ মামুন মিজির পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা ইসলামী আন্দোলন সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির আহমাদ, ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন সভাপতি মারুফ সরদার, আলহাজ জাহাঙ্গীর গাজী, আব্দুল কুদ্দুস খান, মাওলানা জহিরুল ইসলাম, উসমান গাজী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital