খাদেরগাঁও ইউনিয়নে টিসিবির স্মার্ট কার্ড ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নে ১ হাজার ১শ’ ৭৪টি পরিবারের মাঝে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদারের সভাপতিত্বে এ কার্ড ও কম্বল বিতরণ করা হয়।



এসময় কার্ড ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মনির হোসেন, ইউপি সচিব মানসী সাহা, সংরক্ষিত মহিলা সদস্য জোহরা আক্কাস, রোকেয়া বেগম, মিশু বেগম, ইউপি সদস্য আব্দুল মতিন প্রধান, মোস্তফা খন্দকার, খোকন দেওয়ানজী, জসিম উদ্দিন প্রধান, শামীম মিয়াজী, তাপস সরকার, হিসাব সহকারি ফরিদুল হক মিয়াসহ ইউপি সদস্যরা।









