শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

কবি ও আবৃত্তিশিল্পী জাহিদ নয়নের প্রথম কাব্যগ্রন্থ ‘আততায়ী অন্ধকার’ প্রকাশিত হয়েছে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ৮:৩৬ পিএম
কবি ও আবৃত্তিশিল্পী জাহিদ নয়নের প্রথম কাব্যগ্রন্থ ‘আততায়ী অন্ধকার’ প্রকাশিত হয়েছে

প্রকাশিত হয়েছে কবি ও আবৃত্তি শিল্পী জাহিদ নয়নের প্রথম কাব্যগ্রন্থ ‘আততায়ী অন্ধকার’।

একুশে গ্রন্থমেলা-২০২৫ উপলক্ষে বইটি প্রকাশ করেছে দ্বিমত পাবলিশার্স। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন।

জাহিদ নয়ন বিগত এক দশক ধরে দেশের শীর্ষস্থানীয় জাতীয় ও স্থানীয় পত্রিকা, লিটলম্যাগ, ও যৌথ সংকলনে কবিতা ও প্রবন্ধ লিখছেন নিয়মিত।

বইটি সম্পর্কে তিনি বলেন, আততায়ী অন্ধকার কাব্যগ্রন্থে প্রেম-বিরহ, বিদ্রোহ, বিপ্লব ও আধ্যাত্মিকধর্মী কবিতার সম্মিলন ঘটেছে। বইটির কবিতাগুলোতে পাঠক বৈচিত্র্যময় চিন্তাধারার সন্ধান পাবেন।

Model Hospital

দ্বিমত পাবলিশার্স-এর কর্ণধার একরাম আজাদ জানান বইটি ঢাকা ও চট্টগ্রাম বইমেলায় পাওয়া যাবে।

এছাড়া বইটি বাতিঘর, রকমারি ও বুকস অব বেঙ্গল (কলকাতা) থেকে পাঠক সংগ্রহ করতে পারবেন। আততায়ী অন্ধকার বইটির বিক্রয়মূল্য ১৬০ টাকা। পৃষ্ঠা সংখ্যা ৪৮।

শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
শখ করে বাড়িতে পুষছিলেন বিষধর গোখরা, সেই সাপের ছোবলেই হাসপাতালে চাঁদপুরের কাঠমিস্ত্রি!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শখ করে বাড়িতে বিষধর গোখরা সাপ পুষছিলেন স্থানীয় কাঠমিস্ত্রি ইকবাল হোসেন (৪৫)। সেই সাপের কামড়েই এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার ভূঁইয়াকান্দি গ্রামে ঘটেছে এই ঘটনায়। রাতের সাড়ে ৯টার দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ইকবাল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাপের কামড়ে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন ইকবাল। পরপর দুই ডোজ (২০ ভায়াল) অ্যান্টিভেনম দেওয়ার পর এখন তৃতীয় ডোজই রোগীর জীবন রক্ষায় শেষ চেষ্টা। ২৪ ঘণ্টার আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সাপটিকে খাবার দিতে বাক্স খুলেছিলেন কাঠমিস্ত্রির ইকবাল। তখন হঠাৎ করেই সাপটি তার হাতে কামড় দিলে অসুস্থ হয়ে পড়া ইকবালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা ও লক্ষণ দেখে এটি বিষধর সাপের কামড় চিহ্নিত হলে দ্রুত অ্যান্টিভেনম প্রথম ডোজ (১০ ভায়াল) দেওয়ার ব্যবস্থা করা হয়।

Model Hospital

ইকবালের স্ত্রী রিনা আক্তার জানান, পাখি পালনসহ বিভিন্ন প্রাণী লালন-পালনের শখ তার স্বামীর। কয়েক মাস আগে বিল থেকে গোখরা সাপটি ধরে বাড়িতে নিয়ে আসেন তিনি। বিষধর সাপটি বাড়িতে না পুষতে রিনা বারবার নিষেধ করেছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধও হয়েছিল। তবে স্ত্রীর নিষেধ উপেক্ষা করে সাপটি পোষা অব্যাহত রাখেন ইকবাল। শেষ পর্যন্ত সেই সাপের কামড়েই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইকবাল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিন ইসতেহার জানান, তার অবস্থার উন্নতি না হলে ২য় ডোজ টিকা দেওয়া হয়। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন। রোগীর অবস্থা আরও অবনতি হলে সর্বশেষ চেষ্টা হিসেবে ৩য় ডোজও দেওয়া লাগতে পারে। প্রতি ডোজে ১০ ভায়াল।