শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড সম্পন্ন 

লেখাপড়ার সঙ্গে প্রযুক্তি উদ্ভাবনে দৃষ্টি দিতে হবে : ইউএনও ইয়াসির আরাফাত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৯:৫৮ পিএম
লেখাপড়ার সঙ্গে প্রযুক্তি উদ্ভাবনে দৃষ্টি দিতে হবে : ইউএনও ইয়াসির আরাফাত
শাহরাস্তিতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলা- ২০২৫, এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা কমপ্লেক্স চত্বরে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়, এ প্রতিপাদ্যকে সামনে রেখে এটি অনুষ্ঠিত হয়।
আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত।
তিনি তার বক্তব্য বলেন, পৃথিবী এখন প্রযুক্তি নির্ভর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই (AI) এর নির্ভরশীল হয়ে পড়ছে। সে জন্য আমাদের কোনভাবেই পিছিয়ে পড়া চলবে না। সেক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের উপর গুরুতর করেন। একই সঙ্গে লেখাপড়া প্রতি মনোযোগী হওয়ার আহবান করেন।
এতে অন্যান্য এর মধ্যেও অতিথি ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাকসুদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ,চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ, উপজেলা বিজ্ঞান মেলার  সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আবুল কালাম প্রমুখ।
উল্লেখ্য,ওইদিন ৭ টি কলেজ ও ১২ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইস্টল স্থাপন করে  এতে অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করে ২২ জন শিক্ষার্থী পুরস্কৃত হয়।
ওইদিন বিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়র গ্রুপ (মাধ্যমিক) পর্যায়ে প্রথম হন সূচীপাড়া উবির দশম শ্রেণীর শিক্ষার্থী হাসান আল মামুন চয়ন, দ্বিতীয় হয়েছেন বিয়াম ল্যারেটরী স্কুল মো: শাহরিন ইমতিয়াজ, তৃতীয় হন  ওয়ারুক রহমানিয়া উঃ বিঃ মো: রুবায়েত হোসেন,চতুর্থ হন বিয়াম ল্যারেটরী স্কুলের নবম শ্রেণীর  শিক্ষার্থী আজমাঈন আরাফাত,পঞ্চম হন একই উবির শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ  সিয়াম।
বিজ্ঞান কুইজ সিনিয়র গ্রুপ (কলেজ)পর্যায়ে প্রথম হন সূচীপাড়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ নুরনবী (দলনেতা), দ্বিতীয় হন চিতোষী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর  শিক্ষার্থী ইশরাত জাহান (দলনেতা), তয় হন মেহের ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জান্নাত মিম (দলনেতা)। বিজ্ঞান কুইজ জুনিয়র গ্রুপ (মাধ্যমিক) পর্যায়ে প্রথম হন, সূচীপাড়া উবির দশম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার মীম (দলনেতা), ২ য় হয় শাহরাস্তি সরকারি বহুমুখী উবির দশম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল নাঈম (দলনেতা),তৃতীয় হন টামটা আদর্শ উবির দশম শ্রেণীর শিক্ষার্থী নওশীন শারমিলি (দলনেতা)।
বিজ্ঞান মেলা  প্রকল্প উপস্থাপন সিনিয়র গ্রুপ (কলেজ) পর্যায়ে প্রথম হন  চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আফুভা মার্কিন রউফ (দলনেতা), ২ য় হন মেহের ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী  সজীব পাল (দলনেতা), তৃতীয় হন ভোলদিঘী কামিল মাদ্রাসার  আলিম ১ম বর্ষের শিক্ষার্থী সামিউর রহমান (দলনেতা)।
বিজ্ঞান মেলা  প্রকল্প উপস্থাপন জুনিয়র গ্রুপ (মাধ্যমিক) পর্যায়ের প্রথম হন  টামটা আদর্শ উবির দশম শ্রেণীর শিক্ষার্থী মো: শাখাওয়াত হোসেন,দ্বিতীয় হন মেহার উবির দশম শ্রেণীর  শিক্ষার্থী  অন্ত ভৌমিক (দলনেতা), তৃতীয় হন শাহরাস্তি সরকারি বহুমুখী উবির দশম শ্রেণীর শিক্ষার্থী আফরোজা আক্তার (দলনেতা)। বিজ্ঞান অলিম্পিয়াড সিনিয়র গ্রুপ (কলেজ)পর্যায়ে প্রথম হন সূচীপাড়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী  রুপন চন্দ্র দাস,দ্বিতীয় হন একই কলেজের দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী প্রিয়ন্তী চক্রবর্তী( দলনেতা) ,তৃতীয় হন মেহের ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আপরা সুলতানা  দলনেতা,চতুর্থ হন সূচীপাড়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর নুর হালিজা,৫ম  হন চিতোষী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হাসনাতুল জান্নাত।
আলোচনা সভা শেষে  শিক্ষার্থীদের প্রদর্শিত ষ্টলের বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।