বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে নারায়ণপুর ইউনিয়ন অটোরিক্সা সমিতির নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২, ৬:১৪ এম
মতলবে নারায়ণপুর ইউনিয়ন অটোরিক্সা সমিতির নির্বাচন সম্পন্ন

মোজাম্মেল প্রধান হাসিব : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর  ইউনিয়ন অটোরিক্সা শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড-২০২২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জানুয়ারী) সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫ টি পদে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। সমিতির মোট ২২৬ জন ভোটারের মধ্যে ২২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে মো. ওমর ফারুক প্রধান (প্রতীক মোমবাতি) ১২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. অলি উল্লাহ প্রধান (প্রতীক চেয়ার) পেয়েছেন ৯১ ভোট। সহ-সভাপতি পদে মো. মাসুদ প্রধান (প্রতীক মাছ) ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. তাজুল ইসলাম (প্রতীক আনারস) পেয়েছেন ৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. খোরশেদ আলম (প্রতীক মোবাইলফোন)। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইকবাল হোসেন (প্রতীক আম) পেয়েছেন ৬২ ভোট। কোষাধ্যক্ষ পদে ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মনির হোসেন (প্রতীক দেয়ালঘড়ি)। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রবিউল হোসেন (প্রতীক দোয়াতকলম) পেয়েছেন ৯০ ভোট।

এছাড়া মেম্বার পদে মোট ছয়জন প্রার্থীর মধ্যে ১৩২ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. ইউসুফ প্রধান, ১১৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন আব্দুর রাজ্জাক, ১১৪ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. শাহআলম, ৮২ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মো. জহির হোসেন এবং ৮০ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন মো. জামাল হোসেন।

Model Hospital

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু। সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মো. শাহজাহান ও মকবুল হোসেন।

এদিকে নির্বাচন পরিদর্শন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন, নারায়ণপুর বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলাম স্বপন মজুমদার, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিয়াজী, বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ খান, যুবলীগের সভাপতি কামরুজ্জামান কাকন মুন্সি, নারায়ণপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ, যবলীগ নেতা মো. রাসেল প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিক নেতারা। সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিক নেতারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital