বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিন উল্লাহ, সদস্য সচিব মাজহারুল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ১০:১১ পিএম
হাইমচর উপজেলা বিএনপির আহ্বায়ক আমিন উল্লাহ, সদস্য সচিব মাজহারুল
হাইমচর উপজেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
গত ২০ জানুয়ারি সোমবার চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এডঃ সলিম উল্লাহ সেলিম এর যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
এতে আমিন উল্লাহ বেপারীকে আহ্বায়ক ও মাজহারুল ইসলাম সফিক পাটোয়ারীকে সদস্য সচিব মনোনীত করা হয়।
আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আব্দুল খালেক, ইসহাক খোকন, মো. মিজানুর রহমান শেখ, মো. হারুনুর রশিদ গাজী, খোরশেদ আলম কোতয়াল, বিল্লাল হোসেন আখন, আজিজুল হক বাবুল, সরদার মো. আবু তাহের।
সদস্য হিসেবে রয়েছেন একে এম মহিববুল্লাহ, মো. আব্দুল কুদ্দুস মেহনতি, মো. নাছির উদ্দিন মোল্লাহ, জয়নাল আবেদিন মাস্টার, সালাহউদ্দিন হাওলাদার, মো. কামাল হোসেন বাচ্চু, মো. ওবায়েদ উল্লাহ, খোরশেদ আলম চকিদার, মো. মনির শিকদার, নজরুল হক মাস্টার, আবুল বাশার মাঝি, নাজির আহমেদ দেওয়ান, মো. জানাল ফাজাল, মাহবুব আলম জিতু, মো. রুহুল আমিন মিজি, খলিলুর রহমান মাস্টার, আক্তার হোসেন হাওলাদার, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম মাঝি, দিদারুল ইসলাম জমাদার, বোরহান উদ্দিন জুটন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।