বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মোটরসাইকেল দুর্ঘটনায় রেমিট্যান্স যোদ্ধা বিল্লালের মৃ ত্যু

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৮:৫৯ পিএম
শাহরাস্তিতে মোটরসাইকেল দুর্ঘটনায় রেমিট্যান্স যোদ্ধা বিল্লালের মৃ ত্যু
 শাহরাস্তিতে মোটরসাইকেল দুর্ঘটনায় মালয়েশিয়ার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউপির লোট্টা দক্ষিণ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, ওই গ্রামের রাগৈই ছাড়া বাড়ীর নূর মোহাম্মদের পুত্র বিল্লাল হোসেন (৩০), দুই মাস পূর্বে মালয়েশিয়া থেকে ছুটি কাটাতে বাড়িতে আসে।
আগামীকাল শুক্রবার ২৪ শে জানুয়ারি তার মালয়েশিয়া ফিরে যাওয়ার কথা ছিল। ওই হিসেবে সে আত্মীয়-স্বজন বন্ধু বান্ধবের নিকট বিদায় নিতে একটি বাইক নিয়ে বিভিন্ন স্থানে ঘুরছিল।
ওই সময় সে লোট্রা বাজার অতিক্রমের সময় একটি বালু বোঝাই  পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে বিল্লাল ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা ছুটে এসে তার সংজ্ঞাহীন অবস্থা দেখে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়।
এদিকে চারদিকে চাউর হলে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাশারের নির্দেশে একদল পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি শাহরাস্তি জানান, এ ব্যাপারে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আগামীকাল ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হবে।
এছাড়া অভিযুক্ত পিকআপটি আটক করা হয়েছে।
উল্লেখ্য,আগামীকাল শুক্রবার তার কর্মক্ষেত্র মালয়েশিয়া ফিরে যাওয়ার কথা ছিল বিল্লালের।
অপরদিকে দুই বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল সে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital