বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে তারুণ্যের উৎসব ম্যারাথনে ৬ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণের রেকর্ড

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৭:০৯ পিএম
শাহরাস্তিতে তারুণ্যের উৎসব ম্যারাথনে ৬ শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণের রেকর্ড
শাহরাস্তিতে তারুণ্যের উৎসব- ২০২৫  ম্যারাথনে ৬ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণের এক অনন্য রেকর্ড করেছেন।
শুক্রবার ভোরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ  জনপদে প্রথমবারের মতো এমন আয়োজন সকলের দৃষ্টি কেড়েছে।
মাঘের তীব্র শীত ও ঘন কুয়াশার চাঁদর মাড়িয়ে প্রতিযোগীরা কাকডাকা ভোরে শাহরাস্তি উপজেলা প্রশাসন কমপ্লেক্স চত্বরে এসে হাজির হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত প্রধান অতিথি হিসেবে এম্যারাথন প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।
তার পর পূর্ব থেকে রেজিস্ট্রেশন করা ৬১৩ জন নারী-পুরুষ, তরুণ তরুণী ১২ কিলোমিটার পথ হাটার জন্য যাত্রা শুরু করে।
প্রতিযোগিরা উপজেলা কমপ্লেক্স থেকে যাত্রা শুরু করে চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় গিয়ে মধ্যবর্তী স্থানে পৌঁছাবার ছাড়পত্র নিয়ে পরবর্তীতে পৌর শহরের নান্দনিক ওয়ার্কওয়ের ৩ কি: মি: পথ অতিক্রম করে রিভারভিউ সংলগ্ন (চিকুটিয়া) পৌঁছে তাদের জয়ের ভাগ্য নির্ধারণ করেন।
এতে যুবকদের মধ্যে প্রথম হয়, খিলাবাজার এলাকার আলী আজমের পুত্র রাহিম,দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে পৌর শহরের নিজ মেহের মহল্লার খোরশেদ আলমের পুত্র মেহেদী হাসান একই এলাকার আব্দুল মান্নানের পুত্র রাব্বি হোসেন।
ওই প্রতিযোগিতায় অসংখ্য নারী প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে প্রথম হয়, পৌর শহরের পশ্চিম উপলতা মহল্লার ওমর ফারুক এর কন্যা আফরিদা,  দ্বিতীয় হন হাড়াইরপাড় গ্রামের মোহাম্মদ আয়াছ গাজীর কন্যা আফিয়া আইলা বিনতু আয়াছ,পদুয়া গ্রামের নুর উদ্দিনের মেয়ে নুরুন্নাহার তৃতীয় হয়।
পরবর্তীতে বিজয় উল্লাস স্মরণীয় করে রাখতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়।
সর্বশেষ ৫০ জন বিভিন্ন বয়সী পুরুষ এবং ১৫ জন নারীসহ ৬৫ জন বিজয়ীকে প্রাইজমানি, ক্রেস্ট, সনদ দিয়ে পুরস্কৃত করা হয়।
এ সময় অতিথি হিসেবে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী, পুলিশ, গ্রাম পুলিশ,শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital