বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফেব্রুয়ারির মাঝামাঝি

আসছে নতুন দল, নেতৃত্বে আসছেন কারা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৪:৫১ পিএম
আসছে নতুন দল, নেতৃত্বে আসছেন কারা

পূর্বঘোষিত সময় অনুযায়ী তরুণদের রাজনৈতিক দল আসবে ফেব্রুয়ারির মাঝামাঝি। সময় আছে মাত্র তিন সপ্তাহ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁরা। দলীয় গঠনতন্ত্রে কী থাকবে, কারা আসবেন নেতৃত্বে- এ নিয়ে চলছে জোর প্রস্তুতি। বেড়েছে মাঠের তৎপরতা।

জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা যায়, দল ঘোষণার একদম শেষ মুহূর্তে চূড়ান্ত করা হবে গঠনতন্ত্র। দলের শীর্ষ নেতৃত্বে কে বা কারা থাকবেন সেটিও চূড়ান্ত হবে শেষ পর্যায়ে। তবে শীর্ষ নেতৃত্বের শর্টলিস্টে রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের ১১ পরিচিত মুখ।

সূত্রে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের এক দফা ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তারুণ্যনির্ভর রাজনৈতিক দল গঠনে কাজ করছেন অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণরা।

ফেব্রুয়ারির ১০ থেকে ২০ তারিখের মধ্যে যে কোনো দিন ঘোষণা করা হবে নতুন এই দলটির নাম এবং আহ্বায়ক কমিটি। কমিটির শর্টলিস্টে রয়েছেন অন্তর্বর্তী সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।

Model Hospital

আরও রয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সদস্যসচিব আরিফ সোহেল ও মুখপাত্র উমামা ফাতেমা।

জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ জানান, এ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা চলছে অন্তর্বর্তী সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টাকে নিয়ে। তাঁদের নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দল ঘোষণার আগ পর্যন্ত তাঁদের নিয়ে আলাপ-আলোচনা চলবে। দল এবং অন্তর্বর্তী সরকার উভয় পক্ষের সুবিধা বিবেচনা করে যে কোনো একজন কিংবা দুজন সরকার থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে এসে যোগ দেবেন। প্ল্যাটফরম দুটির নেতারা জানান, দলে যোগদান এবং নেতৃত্ব গ্রহণের বিষয়ে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের নাম। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে কী সিদ্ধান্ত হবে তার নিশ্চয়তা না থাকায় কেউ এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

রাজনৈতিক দলের নাম কী হবে এ বিষয়ে জানতে চাইলে নাগরিক কমিটির নেতৃবৃন্দ জানান, বিভিন্ন পর্যায় থেকে এ পর্যন্ত শতাধিক নামের প্রস্তাবনা এসেছে। নামগুলো থেকে এরই মধ্যে কিছু নাম শর্টলিস্টে তোলা হয়েছে। আত্মপ্রকাশের দিন চূড়ান্ত নামটি ঘোষণা করা হবে। গঠনতন্ত্রের বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সহ-মুখপাত্র মুশফিক উস সালেহীন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তৃণমূল থেকেও যোগ্যতার বলে একজন ব্যক্তি যাতে শীর্ষ নেতৃত্বে উঠে আসতে পারেন, এমন একটি সাংগঠনিক কাঠামো নির্মাণ করতে চাই আমরা। দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে জোর দেওয়া হবে। জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোর মতোই দেশের মানুষ যেন নতুন দলের গঠনতন্ত্রকেও নিজেদের বলে গ্রহণ ও ধারণ করতে পারে- এ বিষয়গুলো নিশ্চিত করতে আমরা কাজ করছি।

নতুন দিনের বাংলাদেশ নির্মাণের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখার মতো গঠনতন্ত্র আমরা দেশের রাজনীতিপ্রেমী মানুষ, বিশেষ করে তরুণ সমাজের সামনে তুলে ধরতে চাই।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।