শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি চিতোষী সাব-রেজিষ্টার অফিস সহকারী বাশারের বদলীজনিত বিদায়ী সংবর্ধ্বনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২, ৭:০৯ এম
শাহরাস্তি চিতোষী সাব-রেজিষ্টার অফিস সহকারী বাশারের বদলীজনিত বিদায়ী সংবর্ধ্বনা

শাহরাস্তি চিতোষী এস আর অফিসের অফিস সহকারী আবুল বাশারের বদলীজনিত বিদায়ী সংবর্ধ্বনায় উপহার সামগ্রী তুলে দিচ্ছেন সাব-রেজিষ্টার মো: রিয়াজুল ইসলাম।

নোমান হোসেন আখন্দ : শাহরাস্তির চিতোষী সাব-রেজিষ্টার কার্যালয়ের অফিস সহকারী মো: আবুল বাশারের বদলী জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪ টায় চিতোষী সাব-রেজিষ্টার মিলনায়তনে এ সংবর্ধ্বনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চিতোষী এস আর অফিস দলিল লিখক সমিতির সভাপতি মো: মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিনের পরিচালনায় সংবর্ধ্বনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিতোষী এস আর অফিসের সাব-রেজিষ্টার মো: রিয়াজুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, অফিস সহকারী আবুল বাশার একজন দক্ষ কর্মকর্তা, জেলায় দু” চারজন কর্মকর্তার মধ্যে অন্যতম। আমি তার সমৃদ্ব জীবন ও উন্নত ভবিষৎ কামনা করি ।

বিদায়ী অতিথি মো: আবুল বাশার বলেন, এ কার্যালয়ে দায়িত্বকালীন সময়ে চেষ্টা করেছি, সঠিকতার মধ্যে থেকে জনগনকে সর্বোচ্ছ সেবা দেওয়ার জন্য। সে ক্ষেত্রে দলিল লিখক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা পেয়েছি। কর্মকালীন সময়ে ভূলক্রুটির জন্য সকলের নিকট ক্ষমা ও দু:খ প্রকাশ করেন তিনি।

এ সময় অন্যানর মধ্যে উপস্থিত ছিলেন দলিল লিখক সমিতির সাংগঠনিক সম্পাদক মো: হেলাল উদ্দিন, যুগ্ন-সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য ইসমাইল হোসেন, মো: আবুল কাশেম, মো: শাহাবুদ্দিন সুমন, আরিফুর রহমান, মো: রবেল প্রমুখ।

Model Hospital

অনুষ্ঠানে দলিল লিখকগন, নকল নবিস, মোহরার ও অফিসে দায়িত্বরত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী অতিথি মো: আবুল বাশারকে দলিল লিখক সমিতির পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital