বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কক্ষের নামফলক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২, ২:১৭ পিএম
মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কক্ষের নামফলক

মৈশাদী ইউপি চেয়ারম্যান জনাব মোঃ নূরুল ইসলাম পাটওয়ারী তার কক্ষের সামনে নামফলক সাঁটানোর পর।

সজীব খান : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী তার কক্ষের সামনে নাম ফলক লাগিয়েছেন।
রবিবার পরিষদের চেয়ারম্যানের কক্ষের সামনে ও ওনার বোর্ডের তার নাম লাগান।
এ সময় চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, ইউপি সচিব আবু বকর মানিক,সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ড সদস্য রহিমা বেগম, ৪,৫,৬নং ওয়ার্ড সদস্য লিলুফা আক্তার, ৭,৮,৯ নং ওয়ার্ড সদস্য জাহেদা বেগম, ১নং ওয়ার্ড সদস্য সোহরাব খান, ২নং ওয়ার্ড সদস্য রাজু বেপারী, ৩নং ওয়ার্ড সদস্য বজলুল গনি জিলন, ৪নং ওয়ার্ড সদস্য মানিক গাজী, ৫নং ওয়ার্ড সদস্য খোকন বেপারী, ৬নং ওয়ার্ড সদস্য শরীফ সর্দার, ৭নং ওয়ার্ড সদস্য রাশেদ ঢালী, ৮নং ওয়ার্ড সদস্য আল আমিন খান উজ্জ্বল, ৯নং ওয়ার্ড সদস্য ফারুক সরকার উপস্থিত ছিলেন।
এ সময় চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী পরিষদের সেবার মান উন্নয়নের জন্য সকল সদসদের সার্বিক সহযোগীতা কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital