বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে অমি স্মৃতি ব্যাডমিন্টন উদ্ভোধনে 

যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই : সাবেক মেয়র মঞ্জিল হোসেন 

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৮ পিএম
যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই : সাবেক মেয়র মঞ্জিল হোসেন 

ফরিদগঞ্জে অমি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা উদ্বোধন করছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র মোঃ মঞ্জিল হোসেন পাটওয়ারী।

১০ বছর পর আবারও অমি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার উদ্ভোধন হয়েছে।
বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ে সামনে অমি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ মঞ্জিল হোসেন পাটওয়ারী।
এ সময় তিনি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা জানি, কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমাদের প্রজন্মকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং তাদেরকে ক্রীড়া ও সাংস্কৃতির ধাবিত করতে হবে।
পৌর সদরের সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজীর সভাপতিত্বে ও গিয়াস কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, খালেক পাটওয়ারী, পৌর বিএনপির আহবায়ক আমানত গাজী, যুগ্ম আহবায়ক জামাল হোসেন বেপারি, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুর নবী নোমান।
জানা যায়, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি এই দিনে অমি স্মৃতি ব্যাডমিন্টনের ২য় আসর হয়েছিল। তারই ধারাবাহিকতায় ১০ বছর পর একই দিনে অমি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার উদ্ভোধন করেন। অমি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনের প্রথম সন্তান।
এ খেলায় ১৬টি দল অংশগ্রহণ করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।