শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ওমরাহ হজ্জ্ব ফেরত তিন যাত্রীর সর্বস্ব লুট

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩২ পিএম
হাজীগঞ্জে ওমরাহ হজ্জ্ব ফেরত তিন যাত্রীর সর্বস্ব লুট

চাঁদপুরের হাজীগঞ্জে সর্বস্ব লুটের শিকার হয়েছেন ওমরাহ হজ্জ্ব ফেরত তিন যাত্রী।

বুধবার রাত (মঙ্গলবার দিবাগত রাত) আনুমানিক ৫টার দিকে রামগঞ্জ-হাজীগঞ্জ-কচুয়া সড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ তাকওয়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাসে (হাইস গাড়ি) এ ঘটনা ঘটে।

এসময় ছিনতাইকারীরা মাইক্রোবাসটি ভাংচুর এবং চালককে মারধরে করে হজ্জ্ব যাত্রীদের তিনটি ট্রলি ও একটি ল্যাপটপসহ অন্যান্য মালামাল নিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরপাগলা গ্রামের মৃত মোজাম্মেল হোসেনের ছেলে মাহবুবুর রহমান, তাঁর মা ও স্ত্রী।

Model Hospital

হজ্জ্ব যাত্রী মাহবুবুর রহমান ও মাইক্রো চালক জানান, একটি পিকআপ (মিনি ট্রাক) এসে তাদের গাড়ি গতিরোধ করে। এসময় তারা দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির আয়না (গ্লাস) ভাংচুর এবং চালককে মারধর শুরু করে মালামাল নিয়ে যায়। তারা আরো জানান, কচুয়া থেকেই তাদের ফলো করা হয়েছে। তবে তারা বিষয়টি বুঝতে পারেন নি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা (ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা) লিখিত অভিযোগ দেয়নি। তবে আমরা খোঁজÑখবর নিচ্ছি এবং বিষয়টি তদন্ত করে দেখছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital