বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা ওলামা দলের পরিচিতি সভায় 

সারা বিশ্বে স্বৈরাচারে এক নাম্বারে ছিলো শেখ হাসিনা : শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩২ পিএম
সারা বিশ্বে স্বৈরাচারে এক নাম্বারে ছিলো শেখ হাসিনা : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

চাঁদপুর জেলা ওলামা দলের নবগঠিত আহ্বায়ক  কমিটির  পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবে আয়োজিত পরিচিতি সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী  কমিটির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময় তিনি বলেন,আপনারা সামনে যখন কমিটি করবেন তখন দেখবেন স্বৈরাচারের অনেক লোক কমিটিতে আসতে চাইবে। আপনারা সজাগ থাকবেন স্বৈরাচারের কোন দোসর যাতে কমিটিতে আসতে না পারে। স্বৈরাচার এবং ফ্যাসিবাদ দুইটাকে আমি আলাদাভাবে দেখতে চাই। শেখ হাসিনা সারা বিশ্বে স্বৈরাচারে এক নাম্বারে ছিলো।
তিনি আরো  বলেন, আপনারা মানুষের কাছে যাবেন এবং  জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কথা বলবেন। যদি সম্ভব হয় ওলামা দলের উদ্যোগে একটি জনসভা করবেন। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দিব। আমি তো মনে করি জনসভা করলে ৮ থেকে ১০ হাজার লোকের জনসমাগম করা কোন ব্যাপার হবে না। এখানে ওলামা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো আপনারা আমাদের নেতা তারেক রহমানের সাথে কথা বলবেন আমিও কথা বলবো। তারেক রহমান যদি জনসভায় বক্তব্য রাখে তাহলে নেতাকর্মীদের মনে সাহস যোগাবে।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব কাজী মাওঃ মোঃ সেলিম রেজা।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব এ্যাড. কাজী মাওঃ মোঃ আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম,ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মোঃ ইউসুফ আলী তালুকদার, চাঁদপুর জেলা ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোঃ সলিম উল্যাহ,ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য মাওঃ শরীফ মোঃ ছফি উল্লাহ।
চাঁদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওঃ জসিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব হাফেজ জাকির হোসেন মৃধার পরিচালনায় এসময় ওলামা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।