শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি রায়শ্রী উত্তর ইউনিয়নে ছাত্রদলের কমিটি প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ১২:৩৬ পিএম
শাহরাস্তি রায়শ্রী উত্তর ইউনিয়নে ছাত্রদলের কমিটি প্রকাশ
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা ছাত্রদলের আহবায়ক এ.বি.এম পলাশ ও সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উক্ত কমিটিতে গাজী আবু সালেহকে সভাপতি, মো: ফরহাদ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ জাহিদ হাসান ফয়সালকে সাধারণ সম্পাদক, মাহবুবুল আলম মানিককে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ জুনায়েদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মহিবুল ইসলাম সুজনকে সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ ইয়াছিন হোসেনকে প্রচার সম্পাদক, ইউনুছ হোসেনকে দপ্তর সম্পাদক, সাইফুল ইসলাম প্রমুখকে সম্মানিত সদস্য করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
ইউনিয়ন ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে নব উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি সংগঠনের গতিশীলতা ও আন্দোলন সংগ্রামে রাজপথে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন নবাগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital