বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সরকারবিরোধী নয়, শাহরাস্তিতে জনসমাবেশের লিফলেট বিতরণ করেছিল ইনসানিয়াত বিপ্লব

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১৫ পিএম
সরকারবিরোধী নয়, শাহরাস্তিতে জনসমাবেশের লিফলেট বিতরণ করেছিল ইনসানিয়াত বিপ্লব

চাঁদপুরের শাহরাস্তিতে ‘সরকারবিরোধী’ লিফলেট বিতরণের অভিযোগে ৭ জনকে আটকের পর তথ্য যাছাই-বাছাই করে ছেড়ে দিয়েছে পুলিশ।

বুধবার তাদের আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা।

এ বিষয়ে গতকাল রাতে পুলিশের বরাতে একটি সংবাদ প্রকাশিত হয়।

শাহরাস্তি থানা উপ-পরিদর্শক আল আমিন ভুঁইয়া বলেন, ‘প্রথমে তাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আটক করে। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যাই। প্রথমে বিষয়টি নিয়ে ধোঁয়াশায় ছিলাম। তাদের লিফলেট ও ৮ ফেব্রুয়ারি হাজীগঞ্জে জনসভার জেলা প্রশাসকের অনুমতিপত্র দেখায়। তারপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তারা মূলত তাদের জনসমাবেশের লিফলেট বিতরণ করেছিল।’

Model Hospital

এর আগে বুধবার দুপুরে শাহরাস্তির মেহের কালীবাড়ি বাজারের বিভিন্ন ব্যবসায়ীর কাছে ইনসানিয়াত বিপ্লব চাঁদপুর জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়। খবর পেয়ে শাহরাস্তি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের আটক করে পুলিশকে খবর দেয়।

ঘটনার শিকার ইনসানিয়াত বিপ্লবের চাঁদপুর জেলা শাখার নেতাকর্মীরা হলো–হাজীগঞ্জ উপজেলার কংগাইশ গ্রামের মাহমুদুল হাসান নয়ন (৩০), একই উপজেলার প্রফেসর পাড়ার মেহেদী হাসান সৈকত (২৭), দক্ষিণ বড়কুল গ্রামের মনোয়ার হোসেন (২৬), টোরাগড় গ্রামের সিহাব হোসেন (২০), শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের মেহেদী হাসান (১৮) ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরকুট গ্রামের আব্দুল্লাহ আল মামুন (২৬) ও কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মুকসাইব গ্রামের হাসাইন মোহাম্মদ জিহাদ (২২)।

এ বিষয়ে ইনসানিয়াত বিপ্লবের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাঈনুদ্দিন টিটু বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। পরে পুলিশ বিষয়টি যাছাই-বাছাই শেষে আমাদের কর্মীদের ছেড়ে দেয়।

আগামী ৮ ফেব্রুয়ারি শনিবার হাজীগঞ্জ বাজারে ইনসানিয়াত বিপ্লবের জনসভার আয়োজন করা হয়েছে। ওই জনসভায় জনসমাগম বাড়াতে এই লিফলেট বিতরণ করে তারা।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital