শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অমিয় রঞ্জন দে মনু মেম্বারের শ্রাদ্ধ ক্রিয়াদি সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৪০ পিএম
অমিয় রঞ্জন দে মনু মেম্বারের শ্রাদ্ধ ক্রিয়াদি সম্পন্ন

শাহরাস্তি উপজেলা সূচিপাড়া উত্তর ইউপির বিশিষ্ট ধর্মানুরাগী, জমিদার স্বর্গীয় শ্রী রাজেন্দ্র মোহন দে পন্ডিতের ১১ জন পুত্র কন্যার কনিষ্ঠ ছেলে দুই বারের জনপ্রিয় ইউপি সদস্য অমিয় রঞ্জন দে (মনু মেম্বার) এর শ্রাদ্ধানুষ্ঠান ক্রীয়া-কর্মাদি সম্পন্ন হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে গত ৫ ফেব্রুয়ারি রোজ বুধবার সূচিপাড়া মনু মেম্বারের বাড়িতে আয়োজিত শ্রাদ্ধ অনুষ্ঠানে আত্মীয়-পরিজন এদিন সকালেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

প্রয়াত অমিয় রঞ্জন দে (মনু মেম্বারের) আত্মার শান্তি কামনায় বাচ্য বাচক হিসেবে উপস্থিত ছিলেন পার্থ সারথী চক্রবর্তী (পন্ডিত), শ্রীমদ্ভগবদগীতা পাঠে ছিলেন বাবু স্বপন চক্রবর্তী, গীতা পাঠ ও রাতে হরি লোট অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা থেকে বিকেল ৪টায় শেষ হয় শ্রাদ্ধ ক্রিয়াদি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।

Model Hospital

আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াতের ছোট ছেলে বাখরাবাদ গ্যাস ডিস্টিবিউশন কোঃ লিঃ এ কর্মরত কানাই লাল দে (বাপ্পী)। তিনি তার পিতার আত্মার সন্তুষ্টি কামনায় সকলের নিকট আশীর্বাদ কামনা করেন।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি ২০২৫- দুপুরে অমিয় রঞ্জন দে (মনু মেম্বার) পরলোকগমন করেন (দিব্যান লোকান স গচ্ছতু)।

পরলোক গমনকালে তাহার বয়স ছিলো ৭৪ বছর, ২ ছেলে, ২ মেয়ে ও স্ত্রী নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তাঁর পিতা শ্রী রাজেন্দ্র মোহন দে পণ্ডিত ছিলেন ওই এলাকার জমিদার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital