বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সম্ভাব্য মেয়র প্রার্থীর শীতবস্ত্র বিতরন

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৫ পিএম
ফরিদগঞ্জে সম্ভাব্য মেয়র প্রার্থীর শীতবস্ত্র বিতরন

ফরিদগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সম্ভাব্য মেয়র প্রার্থী টুটুল পাটওয়ারী।

ফরিদগঞ্জে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নির্দেশে সম্ভাব্য মেয়র প্রার্থী পৌর বিএনপি নেতা টুটুল পাটওয়ারী শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার পূর্ব বড়ালি ইব্রাহিমিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, পৌর বিএনপি নেতা সিরাজুল ইসলাম পাটওয়ারী, ঢাকা রমনা থানার ১৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আজাদ গাজী, শাহাবাগ থানার ২০ ওয়ার্ডের শ্রমিকদের সহ সাংগঠনিক সম্পাদক সাদ্দাম গাজী, ফরিদগঞ্জ উপজেলা স্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন গাজি, পৌর কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূঁইয়া, ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালাম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital