বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যুবদলের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন

স্বজনপ্রীতি হলে কমিটি বিলুপ্ত : যুবদল সভাপতি আমজাদ হোসেন শিপন

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৭ পিএম
স্বজনপ্রীতি হলে কমিটি বিলুপ্ত : যুবদল সভাপতি আমজাদ হোসেন শিপন

ফরিদগঞ্জ যুবদলের সম্মেলনে বক্তব্য রাখছেন উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন।

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন।

তিনি তার বক্তব্যে বলেন, “যুবদলের কমিটি গঠনে স্বজনপ্রীতি প্রমাণিত হলে কমিটি বিলুপ্ত করা হবে। ৫ আগস্টের পরে যারা রাজপথে সক্রিয় হয়েছেন, তাদেরকে স্বাগত জানাই। আপনারা আমাদের সাথে থাকবেন। কিন্তু প্রথম সারিতে আপনাদের সুযোগ দেওয়া হবে না। বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, তারাই নেতৃত্বে আসবেন। সংগঠনকে শক্তিশালী করতে যোগ্যরাই নেতৃত্ব পাবেন“

Model Hospital

ইউনিয়ন যুবদলের সভাপতি শাহ্ আলম হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম কাঞ্চন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা মহিলা দলের আহবায়ক রেবেকা সুলতানা স্মৃতি। ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম আহবায়ক হাছান বেপারীর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান বাবুল পাটওয়ারী, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ শামীম পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পাটওয়ারী, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সহপতি ফারুক খান, সহ-সভাপতি তোহা মিলন, ফয়সাল পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন খাঁন, ইমরান মিজি, মামুন পাটওয়ারী, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমেদ নিরব, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম রুবেল পাঠান, সহ অর্থ বিষয়ক সম্পাদক রাশেদ বাবু, যোগাযোগ বিষয়ক সম্পাদক আল আমিন খাঁন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শামছুর রহমান বাবু প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital