শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে সমাবেশে দলটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত

৩শ’ আসনে প্রার্থী দিবে ইনসানিয়াত বিপ্লব

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪৬ পিএম
৩শ’ আসনে প্রার্থী দিবে ইনসানিয়াত বিপ্লব

প্রহসনের নির্বাচন না হলে ৩শ’ আসনে প্রার্থী দিবে ইনসানিয়াত বিপ্লব নামে মানবতার রাজনৈতিক দল। বর্তমানে দেশ ধ্বংসের দিকে যাচ্ছে। দেশে ধর্মের নামে অরাজকতা, ধর্মের নামে অধর্ম উদ্রবাদী সম্প্রধায়িক রাজনীতির প্রভাব পড়ছে। দেশের কোন নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

শনিবার (৮ জানুয়ারি) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের চৌরাস্তায় আয়োজিত মানবতার রাজনীতির উদয় সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশে অর্থনীতি ধ্বংস, প্রকাশ্যে খুন-খারাপি হচ্ছে। এই অবস্থায় মানবতার রাজনীতি একমাত্র মুক্তির পথ।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত আমলের মতো যদি প্রহসনের নির্বাচন না হয়, তাহলে সারাদেশে ৩শ’ আসনে প্রার্থী দিতে প্রস্তুত রয়েছেন ইনসানিয়াত বিপ্লব।

Model Hospital

বক্তব্যে তিনি বলেন, বর্তমান দুনিয়ায় চলমান একক ধর্মের নামে ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি একক গোষ্ঠীর স্বৈররাজনীতি সমগ্র মানবমন্ডলীকে আত্মিক-রাজনৈতিক-অর্থনৈতিক সব দিকে ধ্বংস করে দিয়েছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতার রাজনীতির শূন্যতায় মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি মানবজীবনকে রক্তের সাগরে ভাসিয়ে দিয়েছে এবং সব রাষ্ট্র ও সারা দুনিয়াকে মানবজীবনের বিরুদ্ধে কসাইখানায় পরিনত করেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার ও কেন্দ্রিয় নেতা আরেফ সারতাজ, আবু আবরার চিস্তি, আহমদ শাহ মোর্শেদ, এমদাদ সায়ীফ, ইলিয়াস শাহ্, শেখ নয়ীমুদ্দীন, শেখ হানিফ, রেজাউল কাওসার, মাঈনউদ্দিন টিটু, মিজানুর রহমান আখন্দ, মাহমুদ হাসান নয়ন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital