বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু মিঞার ১৬তম মৃত্যু বার্ষিকী পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ৩:৫১ পিএম
নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু মিঞার ১৬তম মৃত্যু বার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব আবুল বাসার বাচ্চু মিঞার ১৬তম বার্ষিকী উপলক্ষে স্মৃতি চারণ ও দোয়ার অনুষ্ঠান পালন করা হয়েছে। গত ২৪ জানুয়ারি বাদ আছর নারায়ণপুর প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়ার আয়োজন ও স্মৃতি চারণ করা হয়।

নারায়ণপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ’র সভাপ্রধানে মরহুম আলহাজ্ব আবুল বাসার বাচ্চু মিঞার উপর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম রেজোয়ান বাদল, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, মরহুমের ছোট ছেলে প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিঞা মো. মামুন, ঘিলাতলী ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মু. গোলাম মাওলা।

বক্তাগণ মরহুম আলহাজ্ব আবুল বাসার বাচ্চু মিঞার উপর স্মৃতি চারণ করে বলেন, মরহুম আলহাজ্ব আবুল বাসার বাচ্চু মিঞা ছিলেন নারায়ণপুর বাজারের একজন প্রবীণ এবং প্রথম ব্যবসায়ী। তিনি সৎ ভাবে ব্যবসা পরিচালনা করতেন তিনি একজন ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন।

স্মৃতি চারণ ও দোয়ার অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঘিলাতলী ফাযিল মাদ্রাসার আরবি প্রভাষক মু. গোলাম মাওলা। এ সময় উপস্থিত ছিলেন ১৫৫ নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো সোহরাব হোসেন, সহকারি শিক্ষক মো. আনিছুর রহমান, মো. মাহমুদুল হাসান, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন, মো. জসিম উদ্দিন প্রমুখ।

Model Hospital

উল্লেখ্য মরহুম আলহাজ্ব আবুল বাসার বাচ্চু মিঞা নারায়ণপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিঞা মো. মামুনের পিতা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।