বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যুবদল সভাপতি আমজাদ হোসেন শিপনের হুশিয়ারি

যারা ফ্যাসিস্টদের সাথে সময় কাটিয়েছেন, তারা যুবদল থেকে সরে যান

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৪ পিএম
যারা ফ্যাসিস্টদের সাথে সময় কাটিয়েছেন, তারা যুবদল থেকে সরে যান

ফরিদগঞ্জ যুবদলের সম্মেলনে বক্তব্য রাখছেন উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন।

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১১ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকেলে সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যারা  দুর্দিনে দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে মূল্যায়ন করা হবে, বাকিদেরকে বিবেচনায় রাখা হবে এবং যারা ফ্যাসিস্টদের সাথে বিগত সময় কাটিয়েছেন, তারা স্বেচ্ছায় যুবদল থেকে সরে যান।

Model Hospital

তিনি আরও বলেন, যদি আমার মধ্যে কোন অনিয়ম থাকে, তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ থাকবে। আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে কাজ করে যাবো।

ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু।

তিনি তার বক্তব্যে বলেন, আপনারা সাধারন মানুষের পাশে গিয়ে দাঁড়ান, তাদের সমস্যার কথা গুলো শোনেন, তা সমাধানের জন্য এগিয়ে যান এবং ফরিদগঞ্জে কিশোর গ্যাং এর উতপাত রয়েছে তা সকলে মিলে বন্ধ করতে হবে, যা ছাত্রদের মধ্যেও রয়েছে, এই কিশোর গ্যাং এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

অনুষ্ঠানে উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান আপু, সাধারন সম্পাদক শাহীন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ পাটওয়ারী, উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল বাশার সোহেল, ফয়সাল আহমেদ পাটওয়ারী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, সহ-কোষাধ্যক্ষ রাশেদ বাবু, সহ-প্রচার সম্পাদক সাহাবউদ্দিন মিজি, উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ফখরুল পাঠান, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি কাউছার আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কালু, সাংগঠনিক সোহেল পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুর রহমান পাখি, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ, ৮নং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম পারভেজ, সাবেক ছাত্রদল নেতা বাঁধন পাটওয়ারীসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital