বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধান অতিথি ফয়জুল করীম শায়খে চরমোনাই 

কাল হাইমচরে ইসলামী আন্দোলনের গন সমাবেশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:১০ পিএম
কাল হাইমচরে ইসলামী আন্দোলনের গন সমাবেশ
বুধবার হাইমচরে ইসলামী আন্দোলনের গন সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
আজ ১২ ফেব্রুয়রী বুধবার হাইমচর আলগী বাজার দুর্গাপুর স্কুল এন্ড কলেজ মাঠে এই গণ সমাবেশের আয়োজন করা হয়েছে।
এছাড়াও সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন।
এছাড়াও সমাবেশে ইসলামী আন্দোলনের জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশ কে কেন্দ্র করে হাইমচর উপজেলায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। গতকাল গন সমাবেশ সফল করার লক্ষে উপজেলা সদর আলগী বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে গণসংযোগ করা হয়। এতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ এম নিজাম।
গণসংযোগে পথচারী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক সহ দলমত নির্বিশেষে গনহারে সকলকে দাওয়াত দেওয়া হয়। গণসংযোগ শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা আন্দোলনের নেতা এইচ এম নিজাম। তিনি বলেন, গন সমাবেশে শুধুই ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা বলা হবে না। এদেশের গণমানুষের ন্যায্য অধিকারের কথা বলা হবে। নদী রক্ষা আন্দোলনের পক্ষে, মাটি খেকোদের বিরুদ্ধে যথাযথ বিচারের দাবি তোলা হবে। সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী আওয়াজ তোলা হবে। তিনি সর্বসাধারণকে ঈমানের দাবীতে গন সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital