বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ ২নং বালিথুবা ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৭ পিএম
ফরিদগঞ্জ ২নং বালিথুবা ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বালিথুবায় যুবদলের সম্মেলনের বক্তব্য রাখছেন প্রধান অতিথি।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল আয়োজনের মধ্যদিয়ে
২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ড যুবদলের এই দ্বি বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। দলকে সুসংগঠিত করতে এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের মধ্যে চাঙ্গা মনোভাব এনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে এই কর্মী সম্মেলনের আয়োজন করেন ইউনিয়ন যুবদল।
কর্মী সম্মেলনে ইউনিয়ন যুবদলের আহবায়ক  গিয়াস উদ্দিন মিজির সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ডাক্তার আবুল কালাম আজাদ। এ সময় তার বক্তব্যে তিনি বলেন, আগামী দিনে দলকে সুসংগঠিত করতে এবং দলের মধ্যে সব সময় কাজ করার মত পরিশ্রমী কর্মীদেরকে যোগদানে উৎসাহিত করতে হবে এবং কোন অবস্থাই সুবিধাবাদী কর্মীদের এই কমিটিতে স্থান দেওয়া যাবে না।  এই ধরনের ত্যাগী এবং পরিশ্রমী ও দলের দুর্দিনে যারা দলের সাথে কাজ করেছেন এ কর্মীদেরকে দিয়ে বিভিন্ন ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন যুবদলের একটি শক্তিশালী কমিটি গঠন করতে হবে।
অনুষ্ঠানে ২নং বালিথুবা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ কাউসার হামিদ তালুকদার ও সিনিয়র যুগ্ন আহবায়ক নাজমুল কবির খানের  সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আলী হারেচ, সাংগঠনিক সম্পাদক মহরন খান জিয়া, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফারুক খান সহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন নয়ন খান, এমরান মেম্বার, শফিউল্লাহ হায়দার, নাজমুল হোসেন তালুকদার, ইব্রাহিম তালুকদার, শরীফ হোসেন, জসিম, খান মোঃ সোহেল, জাকির মিজি সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সহস্রাদিক যুবদলের নেতাকর্মী ও সমর্থক বৃন্দু।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital