বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সিয়ামের জীবন বাঁচাতে প্রয়োজন ৫ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:২০ পিএম
ফুসফুস ক্যান্সারে আক্রান্ত সিয়ামের জীবন বাঁচাতে প্রয়োজন ৫ লক্ষ টাকা

হাজীগঞ্জের কিশোর সিয়াম তালুকদার (১৫) বাঁচতে চায়, স্বপ্ন দেখে সুস্থ জীবনের। কিন্তু মরণব্যাধি ফুসফুসের ক্যান্সার তাকে সেই স্বপ্ন থেকে দূরে ঠেলে দিচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসার অভাবে থমকে গেছে তার সুস্থ হওয়ার পথ। সিয়ামের জীবন বাঁচাতে প্রয়োজন ৫ লক্ষ টাকা, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।

সিয়াম হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের ছয়ছিলা গ্রামের তালুকদার বাড়ির দিনমজুর দুলাল হোসেন তালুকদারের ছোট ছেলে। বাবা দিনমজুরের কাজ করলেও ছেলের চিকিৎসার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে গেছেন। গত কয়েক বছর ধরে সিয়াম ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতাল ও গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে গেছে, এখন ঋণের বোঝা মাথায় নিয়ে অসহায়ভাবে দিন পার করছে তারা।

বর্তমানে চিকিৎসার খরচ চালাতে না পারায় সিয়ামের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে গেছে। অথচ সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা না পেলে তার জীবন সংকটের মুখে পড়বে। তার সুস্থতার জন্য আরও ৫ লক্ষ টাকা প্রয়োজন, যা সংগ্রহ করা পরিবারের পক্ষে অসম্ভব।

Model Hospital

সিয়ামের বাবা দুলাল তালুকদার বলেন, আমার বড় ছেলে ২০ সালে রোড এক্সিডেন্টে মারা যায়। আর আমার এই ছোট ছেলে এখন ক্যান্সারে আক্রান্ত। আমার সবকিছু শেষ। আমি আমার ছোট ছেলেকে বাঁচাতে চাই। সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।

সিয়ামের মা-বাবা, আত্মীয়স্বজন ও এলাকাবাসী সবার কাছে মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো ফিরে আসবে সিয়ামের স্বাভাবিক জীবন।

সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন: 01722470616 (সিয়ামের পরিবারের নম্বর)।

মানবিক বিবেচনায় সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন, একটি জীবন বাঁচানোর জন্য আপনার ছোট্ট সহযোগিতাই হতে পারে তার বেঁচে থাকার শেষ আশার আলো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital