বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালে এনআইসিইউ উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১১ পিএম
চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালে এনআইসিইউ উদ্বোধন

চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালে এনআইসিইউ উদ্বোধন উপলক্ষে বক্তব্য রাখেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাইয়ুম খান।

চাঁদপুর শহরের স্টেডিয়াম রোডস্থ ঢালী প্লাজায় চাঁদপুর স্পেশালাইজড হাসপাতাল প্রাঃ লিঃ এর এন আই সি ইউ চালু করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে চাঁদপুরে এই প্রথম এনআইসিইউ ও পিআইসিইউ কেয়ারের কার্যক্রম চালু করা হয়েছে।

ব্যয় বহুল অর্থে চাঁদপুর স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ মুমূর্ষ নবজাতকের জন্য এ সার্ভিস চালু করেছে। এখানে রয়েছে অপটিফ্লো, সি প্যাপ ও ভেন্টিলেটরের ব্যবস্থা। দ্রুত জন্ডিস চিকিৎসার জন্য আন্তর্জাতিক মানের ফটো থেরাপি মেশিন, আধুনিক মেশিনের সাহায্যে গুরুত্বপূর্ণ সকল টেস্টের তাৎক্ষনিক সুবিধা, প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা। এন আই সি ইউ চালু করায় এখন আর অপ্রাপ্ত বয়সে জম্ম নেয়া শিশুদেরকে ঢাকায় না নিয়ে এ হাসপাতালে রেখেই এন আই সি ইউতে চিকিৎসা সেবা দেয়া যাবে। এ কক্ষটি সার্বক্ষনিক চিকিৎসকের তত্বাবধানে মুমূর্ষ শিশুর চিকিৎসা সেবা দেয়া হয়। এ ওয়ার্ডে ২৪ ঘন্টা চিকিৎসক ও প্রশিক্ষিত নার্স দায়িত্বে থাকতে হয়। এটি একটি সুরক্ষিত ওয়ার্ড।

এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাইয়ুম খান, প্রশাসনিক মার্কেটিং মোঃ গিয়াস উদ্দিন মিন্টু, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ বাবুল মোল্লা, সহকারী প্রশাসন মোঃ ফখরুল ইসলাম, সহকারী প্রশাসন মার্কেটিং আবু তালহা, প্যাথলজিস্ট ইনচার্জ আঃ রাব্বি, পরিচালক সাদ্দাম হোসেন সহ চাঁদপুর স্পেশালাইজড হাসপাতালের সকল কর্মকর্তাগণ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।