শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মুচলেকায় মুক্তি

উপকারিতা বর্ণনা করে ফরিদগঞ্জে প্রকাশ্যে শেয়ালের মাংস বিক্রি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩১ পিএম
উপকারিতা বর্ণনা করে ফরিদগঞ্জে প্রকাশ্যে শেয়ালের মাংস বিক্রি

শেয়ালের মাংসে আছে নানান রোগের উপকারিতা অথচ জানতেন না বন্যপ্রাণী নিধন আইনের অপরাধের কথা। তাই স্থানীয়দের সহায়তায় একটি শেয়াল শিকারের পর প্রকাশ্যে খোলা বাজারে বিক্রি করতে মাংসের পসরা সাজিয়ে বসেন মো. খলিল মিয়া।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এমন ঘটনা ঘটে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজারে। খলিল মিয়া ওই ইউনিয়নের শ্রীকালিয়া গ্রামের মৃত মনতাজ উদ্দিনের ছেলে।

খবর পেয়ে খলিল মিয়াকে ডাকেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। পুরো পরিবার নিয়ে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে আত্মসমর্পণের পর মুচলেকায় মুক্তি মেলে তার।

বাজারের সচেতনদের তথ্যের ভিত্তিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী ঘটনাস্থলে গিয়ে শেয়ালের মাংস না পেলেও ঘটনার সত্যতা পেয়েছেন।

Model Hospital

হতদরিদ্র খলিল মিয়া হাউমাউ করে কেঁদে বলেন, আমি মানুষের কামলা দিয়ে খাই। মুরুব্বিরা বলছে শেয়ালের মাংস খেলে বাত ব্যথাসহ নানান রোগের উপকার হয়। তাই আমি প্রতি ভাগ মাংস ২০০ টাকা করে বিক্রির জন্য বসেছিলাম। জানতাম না শেয়ালসহ অন্যান্য বন্য প্রাণী হত্যা শাস্তি যোগ্য অপরাধ। জীবনে আর কোনো দিন এমন কাজ করবো না।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। খলিল মিয়াকে ডাকার পর পুরো পরিবার নিয়ে সে আমার কার্যালয়ে উপস্থিত হয়েছে। অপরাধের বিষয়টি পর্যালোচনা করে জীবনে আর কোনোদিন এমন কাজ করবে না মর্তে লিখিত অঙ্গীকারের ভিত্তিতে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital