বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৯ পিএম
ফরিদগঞ্জে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উপলক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে কেক কাটা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তর’র ফরিদগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার তুলে দেন মুকবুল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফখরুল আহমেদ ফয়সাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সহ-সভাপতি এম কে মানিক পাঠান, এ কে এম সালাহউদ্দিন, মশিউর রহমান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল, নাছির পাঠান, নারায়ন রবিদাস, আনিছুর রহমান সুজন, এস এম ইকবাল, শিমুল হাছান, সাকিল হাসান, গাজী মমিন, মামুন হোসাইন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক যুগান্তর তার জন্মলগ্ন থেকেই সামাজিক দায়বদ্ধতা থেকেই গণমানুষের কথা বলে আসছে। গণমাধ্যমে যদি আমজনতার হৃদয়ের কথা প্রতিফলিত হয়, তবে সরকার থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ডে অংশ নেয়া কেউই দায় এড়াতে পারে না। বিগত জুলাই বিপ্লবেও যুগান্তর তার সেই দায় থেকেই গণমানুষের পাশে ছিলো।

Model Hospital

যুগান্তরসহ প্রকৃত গণমাধ্যমগুলো আমাদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে উৎসাহ যোগায়। আজকে এই রজত জয়ন্তী উৎসবে কেক কাটার বাইরে সমাজের অবহেলিত জনগোষ্ঠী প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার প্রদানের মাধ্যমে বড় একটি উদাহরণ সৃষ্টি হলো। এজন্য যুগান্তর স্বজন সমাবেশ ও মকবুল স্মৃতি সংসদ কৃতিত্ব পাওয়ার দাবীদার। এটিই নতুন পানিতে সফরের বড় একটি দৃষ্টান্ত।

 আলোচনা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে কেক কেটে অতিথিবৃন্দ রজত জয়ন্তী পালন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital