শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে দানব ট্রাক্টরের ধাক্কায় পৌরসভার কার্যসহকারী আহত

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৪ পিএম
ফরিদগঞ্জে দানব ট্রাক্টরের ধাক্কায় পৌরসভার কার্যসহকারী আহত
দানব ট্রাক্টরের ধাক্কায় ফরিদগঞ্জ পৌরসভার কার্যসহকারী শরীফ হোসেন গুরুতর আহত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রূপসা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফরিদগঞ্জ পৌরসভায় চাকুরি করেন রূপসা এলাকার কবি রূপসা মসজিদ বাড়ির শরীফ হোসেন।
তিনি বাড়ি থেকে ফরিদগঞ্জে যাওয়ার পথিমধ্যে রূপসা বাজারে বিপরিত দিক থেকে আসা নিষিদ্ধ ট্রাক্টর চাপা দেয়। এসময় তিনি ট্রাক্টরের নিচে পড়ে যায়। ট্রাক্টর তাকে প্রায় ২০/৩০ হাত টেনে নিয়ে যায়।
এতে মারাত্মক ভাবে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।‌
সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ নিষিদ্ধ ট্রাক্টর উদ্ধার করে থানায় নিয়ে আসেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital