শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে আল্লাহকে নিয়ে ক টূক্তি করায় কচুয়ায় যুবক গ্রেপ্তার

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪০ পিএম
ফেসবুকে আল্লাহকে নিয়ে ক  টূক্তি করায় কচুয়ায় যুবক গ্রেপ্তার

কচুয়ায় ফেসবুকে আল্লাহকে কটূক্তি করায় হিন্দু ধর্মাবলম্বী অন্তর মজুমদার আটক।

চাঁদপুরের কচুয়ায় ভারত-পাকিস্তান ক্রিকেট টুনামেন্ট খেলার ম্যাচ চালাকালীন সময়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেইসবুকে কমেন্ট করার অভিযোগে কলেজ ছাত্র অন্তর মজুমদার (২২) কে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ।

সোমবার দুপুরে অন্তরকে কুমিল্লা শহরে চৌধুরীপাড়া আদালত পাড়ায় তার ফুফু সবিতা নন্দির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের পিপলকরা গ্রামের বিধান মজুমদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেট খেলার ম্যাচ চলাকালীন ফেসবুক (kathy phillip) পেইজে লাইভ খেলা চলাকালীন সময়ে কমেন্টেAntar Mozumder ফেসবুক আইডি থেকে আল্লাহতালাকে নিয়ে কটূক্তি কমেন্ট করেন।

Model Hospital

কমেন্টটি মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

অন্তর মজুমদার নিজ আইডি থেকে পরবর্তীতে ফেসবুকে ভুল স্বীকার করে ভিডিও বার্তা দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল সোমবার ভোরে কচুয়া, শাহরাস্তি ও লাকসাম এলাকা থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় ক্ষোভে একদল যুবক অন্তর মজুমদারের বাড়িতে বসতঘরের সামনে প্রার্থনা করা ছোট টিনসীট ঘর, বসতঘর ভাংচুরের চেষ্টা করলে ঘরের ভিতরে থাকা বাক্সটি নিচে পড়ে যায়। বাক্সের ভিতরে থাকা রাধা কৃষ্ণের বাধানো ছবি ছিল যাহা পড়ে যায়, কোন প্রতিমা ছিল না।

থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

এদিকে অন্তর মজুমদারের বাড়িটি নিরাপত্তা দিতে দেখা গিয়েছে একদল পুলিশ কে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম ওসি জানান, মহান আল্লায় তায়ালাকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় অন্তর মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থল ও এর আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital