বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আউটডোর সেবা বন্ধ রেখে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:০৬ পিএম
চাঁদপুরে আউটডোর সেবা বন্ধ রেখে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
৫ দফা দাবিতে চাঁদপুরে আউটডোর চিকিৎসাসেবা বন্ধ রেখে চিকিৎসক ও মেডিকেল কলেজ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে।
১২ মার্চ বুধবার সকাল থেকে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা আউটডোর সেবা বন্ধ রেখে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থা কর্মসূচি পালন করেন। চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় কর্মসূচিতে বক্তারা বলেন, ম্যাটস এবং ডিএমএফ ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হটকারী সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না। চিকিৎসকের জন্য সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ে চিকিৎসক শূন্য পদে চিকিৎসক নিয়োগ করতে হবে।
বক্তারা আরো বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতের লক্ষ্যে ম্যাটস এবং ডিএমএফ বন্ধ করতে হবে। ওটিসি ঔষধ নবায়ন করতে হবে।
অবস্থান কর্মসূচি শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতালের সামনে থেকে কাজী নজরুল ইসলাম সড়ক প্রদক্ষীণ করে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
এদিকে আউটডোর সেবা বন্ধ থাকায় বিপাকে পড়েছে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগীরা।
একাধিক রোগীরা জানান, চিকিৎসকদের আউটডোর সেবা বন্ধ থাকায় তারা চিকিৎসা নিতে পারছেন না। অনেক দূর থেকে এসেও চিকিৎসা ছাড়া ফিরে যেতে হচ্ছে তাদেরকে।
অবস্থান কর্মসূচিতে চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সহকারী পরিচালক, উপাধ্যক্ষ, অধ্যাপক, কনসালটেন্ট, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক,ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন বর্ষের মেডিকেল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital