বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কল্যাণপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:২৯ পিএম
কল্যাণপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কল্যানপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

 চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকেলে ইউনিয়নের দাসাদী মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি একটি নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের জন্য। এই আন্দোলন করতে গিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আজকে ড. ইউনুস সাহেব এসেছে। আমরা উনাকে সম্মান করি। শেখ হাসিনার আমলে উনার নামেও ৭-৮ টি মামলা ছিলো, সেগুলো প্রত্যাহার করা হলো।কিন্তু তারেক রহমানের মামলা রয়ে গেলো।মনে রাখবেন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে সবাই সজাগ থাকতে হবে। তিনি বলেন, আজকে অনেকে ধর্মের নামে ভন্ডামী করে। বেহেস্তের চাবি বিক্রি করে। আপনারা কোন ফাঁদে পা দিবেন না। আওয়ামী লীগ ভারতের দালাল আর জামায়াতে ইসলামী পাকিস্তানের দালাল।
তিনি আরো বলেন, শেখ ফরিদ আহমেদ মানিককে আগুন দিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিলো। তিনি ৬ মাস জেল খেটেছেন। মানিক সাহেবের অন্যায় তিনি কেন বিএনপি করেন, তিনি কেন বিএনপি নেতাকর্মীদের আগলিয়ে রাখেন। এই এলাকায় আমাদের এক ছোট ভাই আছে মাঝে মাঝে পত্রিকায় দেখি সে নাকি চাঁদপুরে বিএনপির কান্ডারী।
চাঁদপুর-৩ আসনে বিএনপির একমাত্র কান্ডারী শেখ ফরিদ আহমেদ মানিক।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী।
কল্যাণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন, এ্যাডভোকেট জসিম মেহেদী, সদস্য বরকতউল্লাহ খান, মোশারফ হোসেন সিকদার, এ কে এম ফজলুল হক সেলিম।
আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সরকার, কল্যাণপুর ইউনিয়ন যুবদলের সাবেক  সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারন সম্পাদক নাজির খান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, কল্যাণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আলী বেপারী, সাধারন সম্পাদক সবুজ গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন গাজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিরাজ প্রধানিয়া।
সম্মেলনের শেষ পর্যায়ে দেলোয়ার হোসেন খানকে পূণরায় সভাপতি ও সাইফুল আলম খানকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দাসাদী জামে মসজিদের  ইমাম ও খতিব হাফেজ  মাওলানা মুফতি মোশাররফ হোসেন।
এসময় বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital