বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আওয়ামীলীগ নেতার গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:১১ পিএম
কচুয়ায় আওয়ামীলীগ নেতার গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

কচুয়ায় ভূমি দস্যু আওয়ামীলীগ নেতাকে গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন।

চাঁদপুরের কচুয়ায় ভূমি দস্যু আওয়ামীলীগ নেতা এনামুল হকের গ্রেফতার ও চাকুরি বাতিলের দাবীতে এলাকায় মাবববন্ধন করেছে ভুক্তোভোগী পরিবার ও এলাকাবাসী।

বুধবার দুপুরে উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের পরানপুর বাজারে এ মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, ভূক্তভোগী পরানপুর গ্রামের অধিবাসী কাজী আমির হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল বারেক, দেলোয়ার হোসেন ও আফরোজা বানু প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ গনপূর্ত অধিদপ্তর শ্রমিক-কর্মচারী ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের মহাসচিব ও আওয়ামীলীগ নেতা এনামুল হক পতিত আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এলাকার লোকজনের জায়গা-জমি জোর করে দখল নেয়।

Model Hospital

তাছাড়া ওই এলাকার পরানপুর মৌজার সাবেক ১০৩ এর ১০ শতক, ১১৪ এর ১১ শতক ,১১৩ এর ১২ শতক, ১০৭ এর ৮ শতক জমি অবৈধভাবে দখল করে জাল দলিল ও ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন ভাবে মামলা হামলা দিয়ে হয়রানি করে আসছে। তার নির্যাতন ও অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও তার শাস্তির দাবি জানান তারা।

এসময় মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital