বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় কড়‌ইয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:০৮ পিএম
কচুয়ায় কড়‌ইয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত

কচুয়ায় কড়‌ইয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।

কচুয়া উপজেলার ৯নং কড়‌ইয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসায় প্রাঙ্গনে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে শহিদ জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশ। পতিত ফ্যাসিস্ট শৈরশাসক যারা একবার পালিয়ে যায় তাদের আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই।

কড়‌ইয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম শান্ত, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রধান, সদস্য মুকবুল হোসেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রনি তালুকদার, ইউনিয়ন যুবদলের সহ-সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ইউসুফ মিয়াজী,উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জোবায়ের হোসেন রাসেল, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ডাক্তার এমরান হোসেন,খান মোহাম্মদ সুমন, ইউনিয়ন ছাত্রদলের প্রধান সমন্বয়ক জুয়েল তালুকদার।

Model Hospital

বক্তব্য রাখেন, ওয়ার্ড যুবদলের সভাপতি ফারুক হোসেন, দিদারুল আলম,সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, যুবদল নেতা জসিম উদ্দিন প্রমুখ।

এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital