শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চারা রোপনকে কেন্দ্র করে

হাজীগঞ্জে দুই ভাইয়ের হাতাহাতিতে ছোট ভাইয়ের মৃ ত্যু র অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৯ পিএম
হাজীগঞ্জে দুই ভাইয়ের হাতাহাতিতে ছোট ভাইয়ের মৃ ত্যু র অভিযোগ

চাঁদপুরের হাজীগঞ্জে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই জহির হোসেন (৪৮) মৃত্যু অভিযোগ উঠেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বজনরা।

নিহত জহির হোসেন উপজেলার ৫ নং সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সুবিদপুর আমিনুল হক মেম্বার বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে বাড়ির পাশে গাছের চারা রোপনকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়।

Model Hospital

এ সময় বড় ভাই বিল্লাল হোসেন ছোট ভাই জহির হোসেনকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী জান্নাত আক্তার বলেন, আমার ঘরের সামনে আমার স্বামী জহির হোসেন আম গাছের চারা রোপন করতে যায় পরে আমার বাসুর বিল্লাল হোসেন আমার স্বামীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তিনি আমার স্বামীকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আগাত করে। পরে আমরা তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপক্ষে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশেী আব্দুল হাই বলেন, ৪০ পয়েন্ট জায়গা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে অনেকদিন ধরে। আম গাছের চারা রোপনকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে বড় ভাই ছোট ভাইকে আঘাত করে।পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ঘটনা স্থলে পুলিশ গিয়েছে।

পরবর্তীতে আইন অনুযাযী ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital