বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ-শাহরাস্তিবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জি. মমিনুল হক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৮ পিএম
হাজীগঞ্জ-শাহরাস্তিবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক হাজীগঞ্জ- শাহরাস্তিবাসীকে পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘রমজান আত্মশুদ্ধি, সংযম ও ধৈর্যের মাস। এই পবিত্র মাস আমাদের ধৈর্য, সহানুভূতি ও মানবিকতার শিক্ষা দেয়। আল্লাহর রহমতে আমরা যেন ইবাদত-বন্দেগির মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই দোয়া করছি।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সময় কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের মানুষ নানান সংকট ও সমস্যার মুখোমুখি। এই পবিত্র রমজান মাস আমাদের সবার মধ্যে ঐক্য, সহমর্মিতা ও ন্যায়বিচারের আদর্শ স্থাপন করুক-এই কামনা করছি।’

আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Model Hospital

তিনি বলেন, ‘রমজান হলো ত্যাগের মাস। যারা কষ্টে আছে, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলি।’

তিনি শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা কামনা করেন এবং এই পবিত্র মাসে সবার দোয়া ও ইবাদত কবুল হোক-এই প্রার্থনা করেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।