বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাটকা রক্ষায় সচেতনতামূলক সভা ও র‌্যালি

অভিযানে ক্রেতা-বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে : জেলা প্রশাসক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৭:০৭ পিএম
অভিযানে ক্রেতা-বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে : জেলা প্রশাসক

চাঁদপুরে জাটকা রক্ষায় সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন আমাদের সবার বার্তা একটাই আইন অমান্য করে জাটকা ধরলে এ দুই মাসের অভিযানে কোনো জরিমানা নয়, জেল হবে। এতে কেউ তদবির করবেন না। একার পক্ষে এ অভিযান সফল করা সম্ভব না। আমরা চাই না জেলেরা কোনভাবেই ক্ষতিগ্রস্ত হোক।
এ দুই মাসে আপনারা অনেক উৎপাদনশীলের কাজ করতে পারেন। এ অভিযান মেনে না চললে আগামী ৫ বছর পর হয়তো নদীতে কোন মাছই পাবেন না।

রোববার (২ মার্চ) দুপুরে শহরের মোলহেডে জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

জেলা প্রশাসক বলেন, আমাদের দুই মাসের অভিযানটি সফল করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি। অভিযান চলবে ২ মাস কিন্তু চাল দেয়া হয়েছে ৪ মাসের। আপনারা (জেলেরা) যেন লাভবান হতে পারেন তার জন্যেই এ অভিযান। অভিযান মেনে চললে ২ মাস পরে আমরা বড় মাছ পাওয়ার সুযোগ পাব। চূড়ান্ত যে ফলাফল তা হচ্ছে দেশের মৎস উৎপাদন বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, আপনারা দয়া করে এই দুইমাস জাটকা ধরা থেকে বিরত থাকুন। এই সময় বরফ কলগুলো বন্ধ থাকবে এবং অবৈধভাবে ইলিশ বিক্রি হওয়া বাজারগুলো মনিটরিং করা হবে। ক্রেতা-বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ইলিশের প্রজনন নিশ্চিত করা যায়। ২৪ ঘণ্টা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।’

Model Hospital

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফজলুল হক প্রমুখ।

জেলেদেরকে সচেতন করার লক্ষে সভা শেষে জেলা প্রশাসকের নেতৃত্বে মেঘনা মোহনা থেকে একটি নৌ র‌্যালী বের হয়। র‌্যালীতে জেলা টাস্কফোর্সের সদস্যরা অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।