বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ পৌর ছাত্রদল থেকে জুম্মান পাঠানকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১:১১ এম
ফরিদগঞ্জ পৌর ছাত্রদল থেকে জুম্মান পাঠানকে অব্যাহতি

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা ছাত্রদলের অন্যতম সদস্য মো. আব্দুল্যাহ আল জুম্মাকে (জুম্মান পাঠান) সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছাত্রদল, চাঁদপুর জেলা কমিটির সভাপতি ইমাম হোসেন গাজী ও সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল পাটওয়ারীর এক বিবৃতি থেকে এমন তথ্য জানা গেছে। এর আগে অব্যাহতির ঘোষণাটি দেওয়া হয়েছে গত মঙ্গলবার জেলা ছাত্রদলের দলীয় প্যাডে।

সূত্রে জানা গেছে, চিঠিতে ফরিদগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল্যাহ আল জুম্মাকে (জুম্মান পাঠান) দল থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।

Model Hospital

এদিকে, জুম্মন পাঠানের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি নেতৃবৃন্দ নির্দেশ প্রদান করেছেন।

এ বিষয় বুধবার রাতে মোবাইল ফোনে কথা হয় চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজীর সঙ্গে। ফরিদগঞ্জ পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল্যাহ আল জুম্মাকে (জুম্মান পাঠান) দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।