শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কৃষি জমিতে ও রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে

কচুয়ায় আবহাওয়া পরিবর্তনে হঠাৎ বাড়ছে রোগের প্রকোপ

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ৬:৫৯ পিএম
কচুয়ায় আবহাওয়া পরিবর্তনে হঠাৎ বাড়ছে রোগের প্রকোপ

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

চাঁদপুরের কচুয়ায় হঠাৎ আবহাওয়া পরির্বতনের ফলে দিনে বেলায় গরম ও রাতের বেলায় ঠান্ডা জনিত কারণে মানুষের মধ্যে রোগ ব্যাধির পাশাপাশি কৃষি জমিতে ও রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

রমজানের শুরু থেকে দিনে গরম ও রাতে ঠান্ডা বেড়ে যাওয়ায় রোগের প্রবনতা যেন নিয়মে পরিনত হয়েছে। মধ্য রাতের পর থেকে হাঁড়কাঁপুনি ঠান্ডা শুরু হয়। আবহাওয়ার পরিবর্তনের কারণে শিশু ও বয়স্ক মানুষের মাঝে সর্দি, কাশি, জ্বর, শ্বাসকষ্ট জনিত রোগের মাত্রা বেড়ে গেছে।

এছাড়াও ঠোঁট ও পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডাঃ সোহেল রানা বলেন, আকস্মিক ভাবে দিনে গরম ও রাতে ঠান্ডা মাত্রা বেড়ে যাওয়ার কারণে জ¦র, সর্দি, কাশি ও শ^াসকষ্ট জনিত রোগ বেড়ে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, রাতে ঠান্ডার প্রকোপ কমে আসলে এসব রোগও কমে আসবে।

Model Hospital

এদিকে শেষ রাত থেকে শুরু হয় ঘণকুয়াশা। যার কারণে ক্ষতি হচ্ছে ইরি বোরো ধানক্ষেত। ধানক্ষেতে ব্যাকটেরিয়া ও ছত্রাক জনিত রোগের কারণে ধান গাছের পাতা জ¦লছে ও লাল রঙ হয়ে যাচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। অন্যদিকে বিনষ্ট হচ্ছে আমের মুকুল, ঝরে পড়ে গুটি আম। ব্যাপক হারে গুটি আম ঝরে পড়ায় আম চাষীরাও হতাশ হয়ে পড়েছে।

গুটি আম ঝরে পড়া রোধ করতে উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন, প্লানোফিক্স বা মিরাকুলান প্রতি লিটার পানিতে ১ মিলি করে স্প্রে ও পাশাপাশি ছত্রাক নাশক ঔষধ স্প্রে করতে হবে। তাছাড়া ধানের জমিতে ব্লাষ্ট ও বিএলবি রোগের প্রতিশেধক হিসেবে ট্রাইসাইক্লাজল ও কাসুগামাইসিন গ্রুপের ঔষধ ধানের জমিতে স্প্রে করলে সুফল পাওয়া যাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital