বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা ও বার্ষিক ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১০:৫৩ পিএম
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা ও বার্ষিক ইফতার মাহফিল

হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা, বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে হাজীগঞ্জ বাজারস্থ শেরাটন রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে সাধারণ সভা, বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভা প্রধানে ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, ধর্ম বিষয়ক সম্পাদক মনজুর আলম পাটওয়ারী ও গীতা থেকে পাঠ করেন অমর দাস।

এরপর প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজী হারুন অর রশিদ।

Model Hospital

সভাশেষে বার্ষিক দোয়া, ইফতার-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কাজী শাহাদাত, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মোজাম্মেল হক মজুমদার পরান।

অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর বিএম কলিমুল্লাহ ভুইয়া, বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাও. আবু জাফর ছিদ্দীকি, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলাল,উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন প্রমুখ।

জাহিদ হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, ইউসুফ প্রধানীয়া সুমন ও মজিবুর রহমান মজিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীজন, প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য, পত্রিকা বিলিকারক উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।