বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ৬ দিনের নবজাতক শিশুর মৃ ত্যু র অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৮:০০ পিএম
হাজীগঞ্জে ৬ দিনের নবজাতক শিশুর মৃ ত্যু র অভিযোগ

চাঁদপুরের হাজীগঞ্জে আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের ভুল চিকিৎসা ৬ দিনের নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।

৯ মার্চ রোববার বেলা ২ টার দিকে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য শিশুটিকে আনলে দালাল চক্র সরকারি হসপিটালের ৫০ গজ দূরে অবস্থিত আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার নিয়ে যায়। সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োজিত শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ মো. আজাদুল হক শিশুটিকে দেখে ইনজেকশন পুস করেন। এর কিছুক্ষণ পর শিশুটির নড়াচড়া বন্ধ হয়ে যায়। পরে পাশেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জানাযায়, নিহত শিশু ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের তেলিসাইর গ্রামের আলী মিজির ৬ দিনের কণ্যা। শিশুটির মা কুলসুমা বেগম বলেন, জন্মের ৬ দিন পর দুধ কম টানে দেখে ডাক্তার দেখাতে আনলে ডাক্তার ইনজেকশন দেওয়ার ৩/৪ মিনিট পর চোখের সামনে নড়াচড়া বন্ধ হয়ে নিশ্বাস বন্ধ হয়ে যায়। ওই ঘটনায় আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ ও ডাক্তার মোটা অংকের বিল তৈরি করে আমাদের নানান ভয় দেখিয়েছে, আমি হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

আলিফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ আকিব হোসেন বলেন, আমাদের কোন অবহেলা ছিল না, তাদেরকে কুমিল্লা হাসপাতালে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

Model Hospital

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital