বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৮:৩৬ পিএম
সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভালো কাজে আমাদের সঙ্গেই থাকুন এই স্লোগানকে সামনে রেখে সৌদি আরব প্রবাসী শাহরাস্তি ফোরামের জরুরী মতবিনিময় সভা ৭ মার্চ রাতে রিয়াদ বাথা ডি প্যালেস হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী শাহরাস্তি ফোরামের সভাপতি ফখরুল ইসলাম বিলাসের সভাপতিত্বে সংগঠনের প্রতিষ্ঠাতা রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ, সহ-সভাপতি মাঈনুল ইসলাম, সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ আবু সায়েম প্রমুখ।

জরুরী মতবিনিময় সভায় প্রবাসী শাহরাস্তি ফোরামের সদস্য কিডনি রোগে আক্রান্ত শাহরাস্তি উপজেলাস্থ রায়শ্রী উত্তর ইউনিয়নের হাটপাড় গ্রামের প্রবাসী টিপু সুলতান রিয়াদ কিং সৌদ মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

প্রবাসী শাহরাস্তি ফোরামের পক্ষ থেকে তার চিকিৎসা বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়। পাশাপাশি আর্থিকভাবে সহায়তা করার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Model Hospital

সকল সদস্যদের পক্ষ থেকে তার চিকিৎসা ব্যয়ভার বহনের জন্য আন্তরিক সহযোগিতাও কামনা করেন ফোরামের পক্ষ থেকে।

অসুস্থ টিপু সুলতান পরিবারের পাশে থাকা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital