বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাইক ম্যানকে জবাই করে হ ত্যা ?

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১০:৫৬ পিএম
শাহরাস্তিতে মাইক ম্যানকে জবাই করে হ ত্যা ?

শাহরাস্তিতে মো: আলমগীর হোসেন (৩৭) নামে এক দিনমজুরকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

সোমবার সন্ধ্যায় শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউপির মনিপুর গ্রামের সোলেমান মাস্টার বাড়ির প্রবাসী মানিকের পাকা দালানের ছাদের উপর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, ওই রাতের তারাবির নামাজ পড়া শেষে স্থানীয় শিপন নামে এক ব্যক্তি ওই বাড়ির মানিকের বিল্ডিং এর পাশ দিয়ে যাওয়ার সময় ছাদের উপর অস্বাভাবিক শব্দ শুনতে পায়। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে বিল্ডিং এর ছাদের উপর গিয়ে পার্শ্ববর্তী নতুন বাড়ির মৃত শহীদুল্লাহর পুত্র আলমগীর হোসেনকে গলাকাটা অবস্থায় দেখতে পায়।

Model Hospital

ওই সংবাদ চারদিকে চাউর হলে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাশার একদল পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটরাস্থলে হাজির হন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কচুয়া সার্কেলের এ এসপি রেজওয়ান সাঈদ জিকুসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে বলে জানা যায়।

এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: আবুল বাশার জানান, আমরা হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখছি।

ঘটনা স্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চুরি ও আলামত জব্দ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital