শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় নব-যোগদানকৃত সহকারী শিক্ষকদেরকে বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:২২ পিএম
কচুয়ায় নব-যোগদানকৃত সহকারী শিক্ষকদেরকে বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান

কচুয়ায় নব নিয়োগপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অতিথিবৃন্দ।

কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগ প্রাপ্ত সহকারী শিক্ষকদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা।
এ সময় তিনি বলেন, শিক্ষকতা এক মহান পেশা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই হলেন শিক্ষিত জাতি গড়ার মূল চালিকা শক্তি। নবীন শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কচুয়া উপজেলায় ১৭১ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং প্রায় ১হাজার উপরে শিক্ষক রয়েছে যারা খুব আন্তরিকতার সহিত কচুয়া উপজেলায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
আপনাদেরকে নিজেদের পেশাগত মানোন্নয়নের পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে কাজ করে যেতে হবে কেননা আপনারা দেখেছেন বর্তমান সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদেরকে ১০ম গ্রেডে উন্নীত করেছে। সহকারী শিক্ষকদের ও ভালো কিছু হতে পারে বলে আমি আশা রাখি,তাই এখন আর এ পেশাকে ছোট করে দেখার কিছু নেই।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির নির্বাহী কমিটির সভাপতি মোঃ খোরশেদ আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা  ইন্সপেক্টর কর্মকর্তা জাকির হোসেন,  কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র দাস, মোহাম্মদ শাজাহান ও জামাল হোসেন।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল আলম, সহ-সভাপতি নাসির উদ্দিন, মো. আরিফুল হাসান, যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন, কাদলা ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি ইউনুস মিয়া, নব যোগদানকৃত সহকারী শিক্ষক মাসুদ আলম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সমিতির নেতৃবৃন্দ কচুয়া উপজেলায় নব যোগদানকৃত ৫১ জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করে নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital