বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ২:০৩ পিএম
কচুয়ায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মো. রাছেল : সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সুস্থতা কামনায় কচুয়ায় কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে কচুয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।

কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আজিজ শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন, পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেন, ৫নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান আরিফ, আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব প্রাঞ্জল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি ইব্রাহিম খলিল বাদল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী বিএসসি, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাকিল হোসাইন, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিমু প্রমুখ।

অনুষ্ঠানে মিলাদ পাঠ করেন- মাওলানা আল-আমিন হোসাইন ও দোয়া – মুনাজাত পরিচালনা করেন- হাফেজ মো. শাহজাহান ।

Model Hospital

উল্লেখ্য যে, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি শাররিক ভাবে অসুস্থ্যতা অনুভব করায় চিকিৎসকের পরামর্শে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি ২৪ জানুয়ারি রবিবার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে বর্তমানে কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন। ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি এমপি’র পরিপূর্ন সুস্থ্য হয়ে উঠার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital